নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   দেশ বিরোধী চক্রান্তে হাসিনার দ্রুত বিচারের দাবিতে খেলাফত মজলিসের গণ সমাবেশ
গণ সমাবেশ / দেশ বিরোধী চক্রান্তে হাসিনার দ্রুত বিচারের দাবিতে খেলাফত মজলিসের গণ সমাবেশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  খুনি হাসিনার দ্রুত বিচার, দূর্নিতীবাজদের গ্রেপ্তার ও দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত সহ ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবার গুলোর দ্বায়ীত্ব গ্রহণ এবং দালাল মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে গণ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক ডিআইটি চত্বরে ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেন,
হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার জন্য পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লীতে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন। কিন্তু তিনি ভুলে গেছেন, এবার ছাত্র-জনতাসহ খেলাফত মজলিসের নেতা কর্মিরা জেগে উঠেছে, তারা রক্ত দেওয়া শুরু করেছে, রাজপথ ছাড়ে নাই। ৫ তারিখেও রাজপথে ছিল, এখনো আছে। এই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার মত সামর্থ তাদের রয়েছে ইনশাআল্লাহ। আমাদের আজকের অবস্থান ঐক্য ও সম্প্রীতির অবস্থান। আজকের এ সমাবেশ ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে গণ মানুষের নেতা খেলা মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বলেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে বিগত ১৫ বছরের সকল গুম, খুন, দুর্নীতি ও অর্থপাচারের বিচার শুরু করুন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের আইনের কাঠগড়ায় দাঁড় করান। যারা মানুষ খুন করেছে, যারা খুনের হুকুমদাতা সকলকে আইনের আওতায় আনুন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাত্র-জনতা দেখতে চায়।
গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও দারুল উলুম দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী।
অন্যান্যের মধ্যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ প্রমুখ। গণ সমাবেশে বজ্রকন্ঠে সঞ্চালনায় ছিলেন, ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বির আহম্মেদ।
সমাবেশ শেষে ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় শহীদ মিনার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মিছিলটি সমাপ্তি হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...