নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   অবিলম্বে মাজারে হামলাকারিদের গ্রেফতার করা না হলে দায়ভার সরকারকেই নিতে হবে – তরিকুল সুজন  
হামলা কারি কারা ? অবিলম্বে মাজারে হামলাকারিদের গ্রেফতার করা না হলে দায়ভার সরকারকেই নিতে হবে – তরিকুল সুজন  
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারা দেশে যারা মাজারে হামলা করে জনতার ঐক্যকে নষ্ট করছে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। মাজার সহ সকল ধর্মীয় স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা।

মানববন্ধনে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। এদেশে কোন মাজার, মসজিদ, মন্দির বা ধর্মীয় উপাসনালয়ে হামলা মেনে নেয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, দেশে এ পর্যন্ত যতোগুলো মসজিদ, মন্দির ও মাজারে হামলা হয়েছে কোথাও এই সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় নি। মাজার, মসজিদ, মন্দির রক্ষার জন্য আইনশৃংখলা বাহিনীও যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যার কারণে গত ৫ আগস্ট ছাত্র জনতার অর্জিত বিজয় প্রশ্নবিদ্ধ ও ধূলিস্যাৎ হচ্ছে।
অবিলম্বে মাজারে হামলাকারিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান জানিয়ে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ  বলেন, এর ব্যত্বয় হলে সরকারকেই সব দায়ভার নিতে হবে। এছাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নির্বিচারে বাংালাদেশের নাগরিকদের হত্যা বন্ধে ভারত সরকারকে চাপ প্রয়োগ করতে সরকারের প্রতি দাবিও জানান তারা। দেশের জনগণের অর্জিত বিজয় ও ঐক্যকে সমুন্নত রাখতে এবং সব ধরণের ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারায়ণগঞ্জবাসির প্রতি আহবান জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...