নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ভালো হয়ে যান, অন্যথায় পালানোর পথ খোঁজে পাবেন না – সেলিম 
ভালো হয়ে যান, অন্যথায় পালানোর পথ খোঁজে পাবেন না – সেলিম 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড মধ্য কায়েমপুর বিএনপি ও এলাকাবাসির উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড মধ্য কায়েমপুর এলাকায় জাকির খান মুক্তি পরিষদের সার্বিক আয়োজনে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।জাকির খান মুক্তি পরিষদের সদস্য মোঃ মাসুদ এরসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম।

জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহবায়ক মো. কাঞ্চন আহমেদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন। এছাড়াও বক্তব্য রাখেন,  সমাজসেবক মো. দিদার হোসেন, জাকির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, হৃদয়,  শিমুল,  খোকন, মানিক, রবিন, আলাল, অভয়, কাশেম, সাজ্জাদ, আয়নাল হক, ইমন, নাঈমুল, ভাতিজা রবিন প্রমুখ। প্রধান অতিথি সেলিম বক্তব্যে  বলেন, আজকের এই দিনে আল্লাহর প্রিয় মাহবুব বন্ধু হযরত মোহাম্মদ (সা:) এর শুভ জন্মদিন ও ওফাত দিবস উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করি। আজ নারায়ণগঞ্জে যারা বিএনপি দলের এবং আমাদের নেতা জাকির খানের নাম ব্যবহার করে ঝুট সন্ত্রাস, ভূমি দস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসা করছেন, তাদেরকে হুশিয়ারী করে বলতে চাই ভালো হয়ে যান।

অন্যথায় আওয়ামী লীগের দোসররা পালানোর পথ খোঁজে পাবেন না। আবার অনেক নামধারী বিএনপি নেতারা জাকির খানের নাম বিক্রি করে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তোলে দিন। জাকির খান জেল থেকে আসলে আপনাদের এলাকায় আসতে বলবো।তিনি আরও বলেন,  অনেক ভাবতেছেন এই বুঝি শেখ হাসিনা আবার দেশে ফিরছেন তাদের ধারণা ভুল। কারন ছাত্র জনতাকে হত্যার দায়ে তাকে বাংলাদেশের মানুষ আর ছাড় দিবে না। তাই অতীতের সব কিছু ভুলে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানাই।আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো’র রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং নারায়ণগঞ্জের বিএনপির কান্ডারী জাকির খানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...