নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আজমেরী ওসমানের টর্চার সেল ও ত্বকীর লাশ পাওয়ার স্থান পরিদর্শন করল র‌্যাব
ত্বকী হত্যার ঘটনাস্থলে আসামী নিয়ে র‍্যাব / আজমেরী ওসমানের টর্চার সেল ও ত্বকীর লাশ পাওয়ার স্থান পরিদর্শন করল র‌্যাব
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে যেখানে কিডন্যাপ, হত্যা করা হয় এবং তার লাশ যে স্থানে পাওয়া যায়, প্রতিটি স্থান পরিদর্শন করেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রথমে যেখানে ত্বকীকে কিডন্যাপ করে যেখানে হত্যা করা হয় বলে দাবি করা হচ্ছে, আলাম্মা ইকবাল রো‌ডে অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশের সেই ভবনে ও উইনার ফ্যাশন পরিদর্শন করে তারা। পরে ত্বকীর লাশ পাওয়া ঘটনাস্থল কুমুদিনী ওয়ালফেয়ার ট্রাষ্টের পিছনের অবস্থিত শীতললক্ষ্যা নদীর পাড়ে পরিদর্শন করেন তারা। এসময় আজমেরী ওসমানের সহযোগী গ্রেফতার সাফায়াত হোসেন শিপন র‌্যাবের সাথে ছিল।

পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর সিও কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল  তানভীর মাহমুদ পাশা বলেছেন, ২০১৩ সালের ত্বকী হত্যাকান্ডের পর দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র‌্যাবের কাছে রয়েছে। তদন্তের শুরুতে বেশ কিছু অগ্রগতি ছিলো, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছি। র‌্যাব হেডকোয়াটার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখাও আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছে এবং আমরা গাইডলাইন পাচ্ছি।
সম্প্রতি আমরা ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে ১জন ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। তার জবানবন্দী এবং অন্যদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।
ত্বকীকে যেখানে কিডন্যাপ করা হয়, যেখানে হত্যা করা হয় এবং যেখানে তার লাশ পাওয়া যায়, প্রত্যেকটি জায়গায়ই আমরা পরিদর্শন করছি তদন্তের স্বার্থে। মামলার তদন্ত অফিসার সহ আমরা সকলেই এখানে এসেছি। আশা করছি একটি সুষ্ঠু রিপোর্ট আমরা দ্রুতই জমা দিতে পারবো।
এর আগে, গত ১০ দিনে এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইয়ার মাহমুদ পারভেজ, সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...