নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা ৪৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
লাশ উত্তোলন / ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা ৪৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সোনাব কবরস্থান থেকে গতকাল (২৩ সেপ্টেম্বর) সোমবার দুপুরে জাইদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান সাহেল, এসআই সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
জানা গেছে, গত ৫ আগস্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাইদুল ইসলামকে রূপগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁও উপজেলার পাকুন্ডা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পাশের একটি পুকুরে ফেলে দিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। ওই রাতেই লাশ উদ্ধার করে নিহতের আত্মীয়রা রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করে।
এ ঘটনায় নিহত জাইদুলের মাতা পুষ্প বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছিল।
উপস্থিত নিহতের মা পুষ্প বেগম জানান, তিনি তার ছেলে জাইদুল ইসলামের হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবি করেন। হত্যার ঘটনায় মামলা দায়ের করার পর থেকে আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে আসছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওবায়দুর রহমান সাহেল বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করায় সোমবার দুপুরে তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। তদন্ত শেষে আসামি গ্রেপ্তার করা হবে। তবে লাশ দাফনের ৪৮দিন পর উত্তোলন করায় লাশ অনেকটা নষ্ট হয়ে গেছে। তবে ময়নাতদন্তে কোনো প্রকার সমস্যা হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...