নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পরিবেশ দুষনের প্রমান মিলায় ব্যাটারী কারখানা বন্ধ করলো প্রশাসন
অভিযান / পরিবেশ দুষনের প্রমান মিলায় ব্যাটারী কারখানা বন্ধ করলো প্রশাসন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ   নারায়ণগঞ্জ বন্দরে চায়না মালিকাধিন ডংজিং লংজি বিডি নামক ব্যাটারী তৈরি কারাখানা পরিদর্শন করে পরিবেশ দুষনের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। ব্যাটারী কারখানা বন্ধ ঘোষনা।

বুধবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে শিক্ষার্থী ও গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উল্লেখিত কারখানা পরিদর্শনের পর  বন্ধ করার ঘোষনা দেন।  ওই সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হোসেন, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কর্মকর্তা রায়হানুল ইসলাম, কলকারখানা পরিদর্শক নেসার উদ্দিন আহাম্মেদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমন আল জাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনসহ একাধিক টিম ব্যাটারী কারখানা পরিদর্শনের পর তদন্ত করে কাগজপত্রসহ ব্যাপক অনিয়ম পান। পরে কারখানা বন্ধ রাখার নির্দেশ দেন।
দীর্ঘ ১০ বছর যাবত এ কারখানা থেকে তরল বর্জ্য ও নির্ঘত ধুয়ায় এলাকার পরিবেশ চরম ভাবে দুষিত হতে থাকে।
উল্লেখ্য,  পরিবেশ দুষনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে বার বার বলেও কর্তৃপক্ষ কর্নপাত না করায় গতকাল মঙ্গলবার ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবেরোধ করে। ওই সময় দুই পক্ষের সংঘর্ষের ৪০জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায়  পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনার পর গতকাল সরকারের উচ্চ পর্যায়ের টিম কারখানা পরিদর্শন করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...