নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   হত্যা মামলার আসামিদের পক্ষে বিএনপির মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ
মানববন্ধন / হত্যা মামলার আসামিদের পক্ষে বিএনপির মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ ঋণের টাকা ফেরত না দিতে শ্বাশুড়ি ফাতেমা বেগম(৫০)কে পরিকল্পিত ভাবে  হত্যা মামলার এজাহার ভুক্ত  আসামিদের পক্ষে এক মানববন্ধন করেছে বন্দর উপজেলা বিএনপির বির্তকিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলার  লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ  মানববন্ধন করা হয়। হত্যাকান্ডের ৫ দিন পর আসামিদের বাঁচাতে ও মামলা ধামাচাপা দিতে  একটি রাজনৈতিক মহল রহস্যজনক  ভূমিকা পালন করছে বলে মামলার বাদীর পরিবারের অভিযোগ। আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা না করে উল্টো মানববন্ধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন  এলাকাবাসী।জানাগেছে, ঋণের পাওনা টাকা ফেরত দিতে শ্বাশুড়ি ফাতেমা বেগমকে বন্দর উপজেলা ধামগড় ইউপির দশদোনা গ্রামের নিজ বাড়ি থেকে জামাতা রাসেদুল ইসলাম নান্টু মোবাইল ফোনে  সোনারগাঁও ডেকে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে  সোনারগাঁও উপজেলার বস্তল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ডালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নিখোঁজের পরদিন গত রোববার সকালে  বোরকা পরিহত গামছা দিয়ে মূখ বাঁধা অবস্থায়  ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।এ   হত্যাকান্ডের  ঘটনায় গত রোববার রাতেই  নিহতের   ছেলে  সাইফুল ইসলাম বাদি হয়ে জামাতা রাসেদুল ইসলাম নান্টুকে প্রধান আসামি করে  ৬ জনের নাম উল্লেখ করে  সোনারগাঁও থানায় একটি হত্য মামলা দায়ের করেন।মামলার আসামি জামাতা সোনারগাঁও পৌরসভা পুরান টিপরদী এলাকার মৃত কাজী আবুল কাশেমের  রাসেদুল ইসলাম নান্টু(৪০), নান্টুর  বড় দুই ভাই আব্দুল্লাহ(৫০)  মাসুম(৪৫),   বন্দর উপজেলার ধামগড় ইউপির কামতাল গ্রামের মৃত ছাবেদ খন্দকারের তিন  ছেলে মাসুদ রানা (৫০) জাহেদ   খন্দকার (৩৯) ও সাইদ (৪০)। জাহেদ খন্দকার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি।এলাকাবাসী সূত্রে জানাগেছে,  ফাতেমা বেগম হত্যা মামলার ৫নং আসামি জাহেদ খন্দকার,  সংঘবদ্ধ সিএনজি চোর ও চাঁদাবাজ।  সিএনজি চুরির অপরাধে কুমিল্লা জেলা কারাগার থেকে জামিনে বের হয়। তার পর থেকে  আন্তঃ জেলা সিএনজি চোর হিসাবে পুলিশের তালিকায়  চিহৃিত করা হলে  তার বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী প্রতিনিয়ত অভিযান অব্যহত থাকায়  জাহিদ এলাকা ছেড়ে দিয়ে আত্নগোপনে চলে যায়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর জাহিদ ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয়ে চুরি ছেড়ে দিয়ে গত এক মাসে সংঘবদ্ধ ভাবে  চাঁদাবাজি ও হত্যা সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে।

ওই মামলার  ৪ নং আসামি মাসুদ রানা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকাদার রাজু ভুঁইয়ার নিজস্ব গাড়ি চালক থাকাবস্থায় ৫ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।   এ ঘটনায়  মাসুদ রানার পিতা ছাবেদ খন্দকার ও তার এক ভাইকে   বিগত সময়ে গ্রেপ্তার করা হয়েছিল। মাসুদ রানা নিজ নামে দলিল তৈরি করে আপন মামা মিজানুর রহমানের সম্পত্তি অন্যত্রে বিক্রি করায় গ্রামে সে নানা বিতর্কিত। এছাড়াও মাসুদ রানার  বিরুদ্ধে সোনারগাঁও আরো  একটি হত্যা সহ  একাধিক মামলার আসামি।  নিহত শ্বাশুড়ি ফাতেমা বেগম, বন্দর উপজেলার ধামগড় ইউপির দশদোনা গ্রামের করিম মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, ,  পূর্বের  দারদেনা ও  কিস্তি পরিশোধ জটিলতা সংক্রান্ত বিষয়ে মা ও ভগ্নিপতির  মধ্যে পারিবারিক ভাবে দ্বন্দ্ব চলছিল।  পূর্বপরিকল্পিত ভাবে  গত শনিবার সকালে বকেয়া কিস্তির টাকা দেওয়ার কথা বলে মাকে  ফোন করে সোনারগাঁও ভগ্নিপতির  বাড়ির কথা বলে  নিয়ে যায়। তারপর থেকে মা  নিখোঁজ। এঘটনায়  শনিবার রাতে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেছি।  নিখোঁজের পরদিন গত রোববার সকালে সোনারগাঁও উপজেলার বস্তল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ডালে বোরকা পরিহত গামছা দিয়ে মূখ বাঁধা অবস্থায়  আমার মায়ের  লাশ উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।  মামলার প্রধান আসামি নান্টু  পূর্ব পরিকল্পিত ভাবে  আসামি বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ খন্দকার ও  অজ্ঞাত আরো  ৫/৬ জন মিলে  একেঅপরের যোগসাজশে  মাকে  শ্বাসরোধ করে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।  এখন আসামিদের বাঁচাতে বিএনপির লোকজন মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি দমকি প্রদান করছে। বর্তমানে মামলার বাদী হয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে মামলার বাদীর অভিযোগ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...