নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ফতুল্লায় পানিবন্দি মানুষ দেখার কেউ নেই! দুর্ভোগে পানিবন্দি হাজার মানুষ
ফতুল্লায় পানিবন্দি মানুষ দেখার কেউ নেই! দুর্ভোগে পানিবন্দি হাজার মানুষ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ফতুল্লার বিভিন্ন এলাকায় হঠাৎ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা-ঘাট তলিয়ে পানি ঢুকে পড়েছে অনেকের বাসা-বাড়ি-রান্নাঘরে। জলাবদ্ধতার পানির সঙ্গে মলমূত্র ও শিল্প-কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি মিশে একাকার। মলমূত্র ও দুর্গন্ধযুক্ত এ গরম পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। এতে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দি হাজার হাজার মানুষ।সরেজমিনে দেখা যায়, ফতুল্লার অধিকাংশ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে ডাইং কলখারখানার গরম পানিতে। বৃষ্টি নেই তবুও পানিতে ডুবে একাকার ফতুল্লার অধিকাংশ এলাকা। বৃষ্টি হলে হয়তো শেষ রক্ষাও হবে না। ফতুল্লার পাইলট স্কুল, লালপুর, পৌষার পুকুরপাড় ও টাগারপাড়সহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গত মাসখানেক যাবত ব্যাপক আকারে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমনিতেই নোংরা পানি তার উপর আবার গরম। ফলে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা।ফতুল্লার পাইলট স্কুল এলাকার বাসিন্দা রফিকুর রহমান (৩৫) বলেন, এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে অল্প পানিও সরতে কয়েকদিন লেগে যায়। আর বৃষ্টি হলেতো সাথে সাথে পুরো রাস্তা খালে পরিণত হয়। জানিনা হঠাৎ করে কেন এত পানি বাড়ছে! আর পানিতে মলমূত্র ভাসছে ও প্রচন্ড গরম হওয়ার ফলে পানিতে পা রাখা যাচ্ছে না। এই পানি সরে যাবার কোন রাস্তা নেই। কে জানে কদিন এই ভোগান্তি পোহাতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লার পাইলট স্কুলের এক ব্যবসায়ী বলেন, অল্প বৃষ্টি হলেই পানি মানুষের ঘরে ঢোকা শুরু করে। রিক্সা নিয়েও রাস্তায় চলাচল করা দায়। বৃষ্টি হওয়ার সাথে সাথে হাঁটু পর্যন্ত পানি হয়। দীর্ঘদিন যাবত রাস্তাঘাটে পানি জমাট বেঁধেছে। আর এই নোংরা পানির মধ্যেই হাঁটতে হয় এই এলাকার মানুষদের। কয়দিন এই যন্ত্রনা ভোগ করতে হবে কে জানে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া প্রয়োজন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...