নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জাকির খানের ৫১ তম জন্মদিনে কেন্দ্রীয় বাস টার্মিনালে  দোয়া ও কেককাটা
জন্মদিন / জাকির খানের ৫১ তম জন্মদিনে কেন্দ্রীয় বাস টার্মিনালে  দোয়া ও কেককাটা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহনগর বিএনপির নেতা জাকির খানের ৫১তম জন্মদিন উপলক্ষে মিলাদ-দোয়া ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগরীর  কেন্দ্রীয় বাস টার্মিনালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া ও কেককাটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাকির খান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম।
উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: শাহআলম, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন,
মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জাকির খান মুক্তি পরিষদ ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মমিনুল্লাহ মমিন, বিএনপি নেতা মশিউর রহমান মশু, নারায়ণগঞ্জ সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন লিটন, এমডি মো: দেলোয়ার হোসেন, মো: সাদ্দাম হোসেন, সভাপতি মো: সেলিম হোসেন, পরিবহন শ্রমিক নেতা মো: ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...