নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   জাকির খানের ৫১ তম জন্মদিনে মুক্তি পরিষদের কেক কাটা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 
জন্মদিন / জাকির খানের ৫১ তম জন্মদিনে মুক্তি পরিষদের কেক কাটা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা,  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় জেলা ও মহানগর জাকির খান মুক্তি পরিষদ এর আয়োজনে এ আলোচনা,  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক’র সঞ্চালনায় এবং অ্যাডভোকেট রাজীব মন্ডল এর সভাপতিত্বে  আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: শাহআলম, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ,
জাকির খান মুক্তি পরিষদ ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মমিনুল্লাহ মমিন, বিএনপি নেতা মশিউর রহমান মশু, আলী প্রধান,  স্বেচ্ছাসেবক দল নেতা শুক্কুর আলী বেপারী, মো: কালাম, মো: কাইয়ূম ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মুন্সী মো শাহজালাল, সহ সভাপতি আজিজুল হক, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল বেপারী, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো রুবেলসহ আরও অনেকে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী ৬ তারিখে আমাদের নেতা জাকির খানকে আদালতে হাজির করা হবে। আমি বিএনপির সকল নেতাকর্মীদের অনুরোধ করছি ঐ দিন আদালতে হাজির থাকার জন্য। কারণ আমরা চাই আদালতে জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি করে আনতে। কিন্তু একটি কুচক্রী মহল আছেন যারা সব সময় আমাদের দল বিএনপির লোক হয়েও জাকির খানের যারা বিরোধিতা করে কিছু দিনের মধ্যে তাদের মুখে চুল কালি পরবে। আপনারা ধৈর্য্য ধরুন দেখবেন কিছু দিনের মধ্যেই আমাদের নেতা জাকির খানের মুক্তি হবে। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদের কর্মকান্ড আমাদের নজরদারিতে আছে। আমরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কঠিনহস্তে দমন করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...