নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধা অন্ধ হওয়ার আশংকা
হামলা / প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধা অন্ধ হওয়ার আশংকা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত নাজমা বেগম (৮০) চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার স্বামী আঃ জব্বার ৬ সেপ্টেম্বর  ১১ জনকে নামীয় এবং ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং -৫ ।

মামলার এজাহার সূত্রে জানা যায় গত ২৬ আগষ্ট উপজেলার কালাপাহাড়ীয়া ইউনিয়নের হাজীরটেক গ্রামে ভোরে ওই গ্ৰামের নুরু মিয়ার ছেলে শফর আলী  গংদের সাথে  আঃ জব্বার গংদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় নাজমা বেগম  চোখে মারাত্মক রক্তাক্ত জখমে আহত হন।এ ঘটনায় নাজমা বেগমের স্বামী আঃ জব্বার ( ৮৭) সহ তাদের পক্ষের আরো ৫ জন আহত হন। ওইদিনই আহত সকলকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার ১ মাস অতিবাহিত হলেও নাজমা ধীরে ধীরে চোখের আলো হারাতে বসেছেন।
নাজমা বেগমের ছেলে আব্দুল হাই সুমন জানান  মাকে চোখের ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছি কিন্তু তার চোখের কোন উন্নতি না হয়ে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। মায়ের সামনে গেলে তিনি কাউকে চিনতে পারছেন না। তিনি আরো বলেন ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না কর্মস্থলে ছিলাম প্রতিপক্ষ আমাকে সহ পরিবারের লোকজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। পরিবারের লোকজন ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...