নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে ২৬ টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব  
দুর্গোৎসব / বন্দরে ২৬ টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব  
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে এবার ২৬ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত  হবে শারদীয় দুর্গোৎসব। সুষ্ঠু- সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্নের লক্ষ্যে  বন্দরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  সকালে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,  সহকারী কমিশনার (ভূমি)  রহিমা আক্তার ইতি ,  বন্দর থানার ওসি তরিকুল ইসলাম , কলাগাছিয়া নৌ পুলিশের ওসি মো. সালেহ আহমেদ পাঠান, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস একই কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, আনসার অফিসার আরিফ,
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা,মাইনুল ইসলাম, বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির  ডিজিএম আবদুল্লাহ আল মামুন  প্রমুখ। সভায় হিন্দু সম্প্রদায়ের  নেতৃবৃন্দ সহ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বন্দর উপজেলা নির্বাহী অফিসার  এমএ মুহাইমিন আল জিহান জানান, এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডে  ১২ টি ও  পাঁচটি ইউনিয়নে ১৪ টি মোট ২৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এবার  পূজাস্থলে মেলা বসানো যাবেনা। চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে। দশমীর দিন  সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে বলে তিনি জানান ।  এদিকে বিকেলে বন্দর থানা কমপ্লেক্সে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে বন্দর থানা পুলিশ। সভায় আইন শৃঙ্খলা  রক্ষার্থে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...