নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অন্য দুনিয়া   গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন শুরু ১৭ অক্টোবর
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন শুরু ১৭ অক্টোবর
  অন্য দুনিয়া || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৭ অক্টোবর। সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ২৭ অক্টোবর পর্যন্ত আলাদা করে আবেদন করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা। ভর্তি বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর প্রকাশিত হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপাচার্যদের বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে রাইজিংবিডিকে এসব তথ্য জানান।উপাচার্য বলেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর দেওয়া হবে। সেখানেই ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ১৭-২৭ অক্টোবর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের সময়সীমা পরবর্তীতে বৃদ্ধি করা হবে না।ভর্তি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, একজন শিক্ষার্থী একবার সাবজেক্ট পাওয়ার পর প্রথমে ৫ হাজার টাকা জমা দিয়ে ভর্তি হবে। পরবর্তীতে মাইগ্রেশন বন্ধ করার পর যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসবে সেখানকার ফি এর সাথে সমন্বয় করে বাকি ফি দিতে হবে।এবার শিক্ষার্থীদের খরচ কমবে দাবি করে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, শিক্ষার্থীরা আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হত। এতে অনেক টাকা খরচ হতো। এবার আমরা ৫ হাজার টাকা জামানত রাখবো। সর্বশেষ সে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেখানে এই টাকার সাথে সমন্বয় করে দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যার যে বিষয় পছন্দের সেই শিক্ষার্থী যেন সেই বিষয়টিই পছন্দক্রমের প্রথমে রাখে। কারণ মাইগ্রেশনে সবসময় ওপরের সাবজেক্ট আসবে। নিচে আর আসবে না।উল্লেখ্য, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১