নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   অন্য দুনিয়া   জাতিসংঘের চাপের মুখে রাশিয়া-ইরান
জাতিসংঘের চাপের মুখে রাশিয়া-ইরান
  অন্য দুনিয়া || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ব্যবহারের তদন্ত করতে জাতিসংঘের মহাসচিবকে আহ্বান জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ। এই তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া। তারা জাতিসংঘের মহাসচিবকে তদন্ত থেকে বিরত থাকতে আহ্বান করেছে।বৃহস্পতিবার (২০ অক্টোবর) আল জাজিরা জানায়, ইউক্রেনে যে ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে তা ইরান থেকে এসেছে এবং রাশিয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।গত সোমবার কিয়েভে একটি হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়। এছাড়া পাওয়ার স্টেশনসহ অন্যান্য বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতির পরে ড্রোনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য।এদিকে, রাশিয়া বুধবার ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন হামলার বিষয়ে তদন্ত না করতে জাতিসংঘকে সতর্ক করেছে।একইসঙ্গে ইরানের সাথে যুক্ত হয়ে ড্রোনের উৎস নিয়ে পশ্চিমারা অভিযোগ অস্বীকার করেছে।ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন নতুন অবরোধ আরোপের প্রস্তুতি নিয়েছে।যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে। একে তারা ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে বর্ণনা করেছে।যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইরান যে রাশিয়াকে এ ড্রোন সরবরাহ করেছে তার প্রমাণ তাদের কাছে রয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা