নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সংস্কৃতি   উৎসাহ উদ্দীপনায় জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
উৎসাহ উদ্দীপনায় জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২২।শনিবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী( বীর প্রতীক এমপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, র‍্যাব-১১র অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা( পিএসপি বীর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহা(সিআইপি)।এর আগে সাড়ে দশটায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে জেলা কমিউনিটি পুলিশের সদস্য ও জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে। এরপর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত সুসজ্জিত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়।এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কমিউনিটি পুলিশিং সদস্য ও পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়।এসময় অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...