নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 
পুরস্কার বিতরণ / সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মাদকমুক্ত যুব সমাজ গঠন এবং সুস্থ্য মানসিক বিকাশের লক্ষ্যে সন্ধি সামাজিক সংগঠনের উদ্যোগে ক্যারাম বোর্ড প্রতিযোগিতার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সন্ধি সামাজিক সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ডিটিসিএ, ইঞ্জি: মোঃ মাহবুবুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন,পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটি সাধারণ সম্পাদক ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আহাম্মদ আলী বেপারী সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক, মোঃ আক্তারুজ্জামান (আক্তার) সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সাবেক সভাপতি মোঃ আবু তাহের শামীম।
সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মিজানুর রহমান,
সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ হোসিয়ারী সমিতি সাবেক পরিচালক মোঃ শামছুল করিম অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি
মোঃ নূর উদ্দিন সাগর। এসময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সন্ধি সামাজিক সংগঠন শুরু থেকেই কাজ করছে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে। আজকের এই ক্যারাম প্রতিযোগিতা তারই ধারাবাহিকতা। বিগত দিনে এ সংগঠন ক্রিকেট, দাবা, লুডু প্রতিযোগিতার আয়োজন করেছিল। আগামীতে ফুটবল খেলার আয়োজন করা হবে বলে ঘোষনা দেওয়া হয় । খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি তরুণদের সুস্থ মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। এ জন্য আজকের প্রজন্ম আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনকভাবে মাদক নামের ভয়াবহ ব্যাধি অনেক তরুণের জীবনকে অন্ধকারে ঢেকে দিচ্ছে। তাই এ সংগঠন চায় আমাদের  তরুণরা খেলাধুলায়, সংস্কৃতিতে, শিক্ষায় ও ইতিবাচক কাজে যুক্ত থাকুক—যাতে মাদক তাদের জীবনে প্রবেশ করতে না পারে।
আমরা সবাই মিলে যদি সচেতন হই, পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত যদি দায়িত্ব পালন করি, তাহলে একটি মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলা সম্ভব।
খেলাধূলায় থাকবো, মাদক থেকে দূরে থাকবো, সমাজ ও দেশকে করবো আলোকিত করবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন সংগঠনের কর্মকর্তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...