নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   ধ্রুব সাহিত্য পরিষদ প্রতিযোগিতার জন্য ৪ গুণীর লেখা নির্বাচিত
প্রতিযোগিতা / ধ্রুব সাহিত্য পরিষদ প্রতিযোগিতার জন্য ৪ গুণীর লেখা নির্বাচিত
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ধ্রুব সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার জন্য লেখা বাছাই প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন হয়েছে। বাছাই পর্বে ভারত ও ইরাকসহ দেশের বিভিন্ন জেলা হতে প্রায় অর্ধ শতাধিক লেখকের লেখা স্থান পায়।

এদের মধ্য থেকে জুড়িবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিযোগতার ক’ বিভাগে প্রবীণ ছড়াকার ও সাংবাদিক ইউসূফ আলী এটম’র স্বাধীনতার ছড়া’ খ’ গ্রুপে নজরুল ইসলাম শান্তু’র বৃষ্টির ছড়া’ গ গ্রুপে দেশবরেণ্য ছড়াকার ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর আতিক হেলাল এবং ঘ’ গ্রুপে দেশবরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল’র লেখা নির্বাচিত হয়। প্রেরিত লেখা নির্বাচনের জন্য জুড়িবোর্ডের দায়িত্বে ছিলেন ছড়া সাহিত্যে পিএইচডি ডিগ্রীধারী ছড়াবোদ্ধা নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা,খ্যাতিমান কবি, বিশ্লেষকধর্মী লেখক চঞ্চল মেহমুদ কাশেম ও ছড়া সাহিত্যিক এবং গীতিকবি এস এ শামীম। নির্বাচিতদের লেখা চারটি গ্রুপের প্রতিযোগীদের জন্য নির্ধারণ করা হবে।

আগামী জুলাই মাসের ২য় অথবা ৩য় সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসব প্রতিযোগিতা হবে বলে জানিয়েছেন ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ সেন্টু। তিনি আরো জানান,লেখকদের প্রমোট করা এবং দেশের গুণী লেখকদের মূল্যায়নের লক্ষ্য নিয়েই আমাদের এ আয়োজন। বিগত দিনে আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী আয়োজন লেখকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করে। আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। লেখকদের সরলতাকে পূঁজি করে অনেকেই ব্যবসা মিলনমেলা কিংবা সাহিত্য সভা ও সম্মাননা প্রদানের নামে মোটা অংক হাতিয়ে নেয়। আমরা সেসবের ঘোর বিরোধীতা করি। কবি-লেখকদের অধিকাংশই স্বল্প আয়ের মানুষ। তাদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়াটা বেমানান। যদি কারো সম্মান করার ইচ্ছা থাকে তাহলে পৃষ্ঠপোষক নিয়ে করুক। তাতে কবি-লেখকদের সম্মান দেয়া হয় আবার অয়োজকদের বেগ পেতে হয়না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...