নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   সংস্কৃতি   নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরিতে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা 
বই মেলা / নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরিতে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে পাঁচদিন ভ্রাম্যমান ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে বই মেলা শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। দুপুর দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে বই উৎসবের কার্যক্রম।

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ভ্রাম্যমাণ এই বইমেলার আয়োজন। ভ্রাম্যমাণ বইমেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত দশ হাজারেরও বেশি বিখ্যাত বই।
বইমেলায় আরো থাকবে দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনি, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন,
বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না ও ব্যায়ামবিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সবধরনের বই। পাঠকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের
বাস্তবায়নে এ মেলা আয়োজন।
“বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন, প্রিয়জনকে বই উপহার দিন।”#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...