নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   একটি মহল হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বানিয়ে রেখেছে – মুকুল
একটি মহল হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বানিয়ে রেখেছে – মুকুল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, স্বাধীন দেশে আপনারা কেউ সংখ্যালঘু না। মনে রাখবেন আপনারা সকলেই এ দেশের নাগরিক। একটি মহল আপরাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে। আপনারা র্নিবিঘ্নে আপনাদের উৎসব পালন করবেন।

কোন প্রকার  সমস্যা হলে প্রশাসনকে অবগত করবেন। আপনাদের সেবা করার জন্য অতিতের মত বর্তমানেও আপনাদের পাশে আছি ভবিষ্যৎতেও আপনাদের পাশে থাকব। বন্দরে ২৬টি পূর্জামন্ডপের সভাপতি/ সাধারন সম্পাদকসহ সনতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় র্দূগা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বন্দর থানার কবিলেরমোড়স্থ সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর উপজেলা শাখা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।


শারদীয় দূর্গা উৎসবে মত বিনিময় পর শুভেচ্ছা বিনিময় কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা  আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহাম্মেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তারৎ দাস, রঞ্জিত,বিক্রম দাস, অজিৎ পাল, রবি পাল, বিলম্ব সাহা, তপন সুত্রধর, মহাদেব বর্মন, মিটু চক্রবর্তী, মনোরঞ্জন, রবিদাস, লিটন দাস ও অনুকুল দাসসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মত বিনিময় সভা শেষে বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের ব্যাক্তিগত উদ্যাগে ২৬টি পূজামন্ডপে নেতৃবৃন্দের নিকট নগদ অর্থ প্রদান করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...