নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অভিযানে পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার
অভিযানে পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনীর টহল টীম ডাকাতদলকে ধাওয়া করে থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং গাঁজা ও ড্যান্ডি উদ্ধার করেছে।

রোববার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান,

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকাটিতে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির জন্য ব্যবহার করে থাকে। এমন তথ্যে ভিত্তিতে রোববার রাতে জালাকান্দি কবরস্থান এলাকায় সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করেছে। এছাড়াও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর বিশেষ টিমটি আঞ্চলিক মহাসড়ক ও আশেপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান পরিচালনা করে।অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সময় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য দিয়ে কয়েকজন অপরাধীকে পালিয়ে যেতে দেখে সেনাবাহিনীর টিমের সন্দেহ সৃষ্টি করে।

এ সময় দ্রুত পদক্ষেপ নিয়ে টহল টিমটি ওই বাড়িতে অনুসন্ধান শুরু করে এবং ডাকাতদলকে ধাওয়া করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং সম্প্রতি ব্যবহৃত কিছু মাদকদ্রব্যসহ (গাঁজা ও ড্যান্ডি) যানবাহন থামানোর ও ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ এবং লাঠি উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...