নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   যাত্রী সেজে চালকে পিটিয়ে অটোগাড়ী ছিনতাই
ছিনতাই / যাত্রী সেজে চালকে পিটিয়ে অটোগাড়ী ছিনতাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অটোগাড়ী চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় গত সোমবার (৭ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুরস্থ একতা সুপার মার্কেটের সামনে থেকে যাত্রী সেজে অটো গাড়ীতে উঠে অটো চালক অনিক (২২) কে বেদম ভাবে পিটিয়ে অটোগাড়ী ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারিরা।

এ ঘটনায় অটোগাড়ী মালিক মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত অটো চালক অনিক বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।এ ব্যাপারে আহত অটোচালক অনিক গনমাধ্যমকে জানায়, গত সোমবার রাত ৭টায় মদনপুর স্ট্যান্ড থেকে অজ্ঞাত নামা একজন যাত্রীবেশী ছিনতাইকারি ধামগড় ইস্পাহানি বাজারে যাওয়ার জন্য আমার গাড়ীতে উঠে।

পরে গাড়ীটি একতা সুপার মার্কেটের সামনে আসলে ওই সময় আমার গাড়ীতে থাকা অজ্ঞাত নামা যাত্রীসহ আরো ৩/৪ জন অজ্ঞাত নামা ছিনতাইকারি পথরোধ করে আমাকে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে অটোগাড়ীটি ছিনিয়ে নেয। এ ছাড়াও গত শনিবার রাতে ঘারমোড়া এলাকার স্থানীয় এলাকাবাসী ঘারমোড়া ঈদগাহ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চোরাইকৃত অটো মিশুক উদ্ধার করে বন্দর থানায় হস্তান্তর করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...