নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   মনু হত্যার আসামীরা বেপরোয়া আদালত থেকে বাদীকে অপরহরনের চেষ্টা 
আলোচিত মামলা / মনু হত্যার আসামীরা বেপরোয়া আদালত থেকে বাদীকে অপরহরনের চেষ্টা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরের মুরাদপুরে মনু হত্যার আসামীরা জামিনে এসে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে দিবালোকে মনুকে তার নিজ বাড়িতে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর কয়েকজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক থাকে।

সরকার পরিবর্তনের পর তারা পুনরায় এলাকায় ফিরে আসে এবং জামিনে বেরিয়ে আসে। এর মধ্যে প্রধান আসামী মনির বর্তমানে বন্দর থানায় ৩দিনের রিমান্ডে রয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতে পাঠাবে পুলিশ। এর আগে গত ৭ অক্টোর মনিরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ঐদিন রিমান্ড শুনানীতে মনু হত্যার বাদী ও মনুর বোন আদালতে আসামীদের পুনরায় গ্রেপ্তার ও মনু হত্যার দৃষ্টন্ত মূলক শাস্তি দাবি করে বক্তব্য দেয়ায় মনু হত্যার আসামী টিটু, ফারুক, নুরুল, জনি, ইউনুছ, মিন্টু, মোজাম্মেল, মিঠু, জনি, সামসুল, জিকু প্রকাশ্যে দিবালোকে আদালত প্রাঙ্গন থেকে বাদী ও নিহত মনুর বোন শাহীনাকে অপহরণের চেষ্টা করে। ওই সময় আসামীরা তাদের প্রকাশ্যে মারধর করে।

আসামীরা তাদের প্রকাশ্যে হত্যা হুমকি দেয় বলে জানা গেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় ও পুলিশ সুপার দফতরে অভিযোগ দয়ের করা হয়েছে। নিহত মনুর বোন শাহীনা আক্তার জানান, আসামীরা এলাকায় ত্রাস সৃষ্টিসহ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ। আসামীরা তার মা ফুলমতিকে হত্যা, বাবা কামাল উদ্দিনকে হত্য, ২০০৩ সালে তার দুই ভাই নুরা ও বাবুলকে হুলি করে হত্যা, এর এক বছরের মধ্যে তার দুই বোন রেহানা ও নিলুফাকে হত্যা করে। সর্বশেষ একমাত্র ভাই মনুকে গত ৭ জুন প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করে হত্যা করে। অবশিষ্ট ২ বোনকেকেও হত্যার হুমকি দিচ্ছে। তাই তারা সরকারের কাছে জীবনের নিরাপত্ত দাবি করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...