নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না
প্রতিষ্ঠাবার্ষিকী / বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। কারন আমাদের সমাজে ২০% হচ্ছে মালিক শ্রেণির ধনী লোক আর বাকী ৮০% লোক হচ্ছে শ্রমিক। তাই মালিক শ্রেণির ধনী লোকেরা শ্রমিক শ্রেণির উপর নির্যাতন চালায়। শ্রমিকদের ন্যায্য অধিকার তারা দিতে চায় না। শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে তালবাহানা করে।

মালিক শ্রেণির ধনী লোকেরা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। এটাই হচ্ছে মালিক ও শ্রমিক বৈষম্য বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ১১ অক্টোবর বাদ জুম্মা নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শহর শাখা নারায়ণগঞ্জ মহানগর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্্যালী ও সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মালিক শ্রেণির ধনী লোকেরা চায় না গরীব দুঃখী শ্রমিকের ছেলে মেয়েরা লেখা পড়া করুক অথচ তাদের ছেলে মেয়েরা বিদেশে উচ্চ শিক্ষার নামে বিলাসিতা করে কোটি কোটি টাকা নষ্ট করছে। এই কারন আমাদের দেশের সরকার যে শ্রমনীতি গটন করেছে তাতে ধনীরাই ধনী হয় আর শ্রমিকরা গরীব ও অসহায় থেকে যায়। সুতরাং এই শ্রম নীতিতে শ্রমিক বা তাদের সন্তানরা ধনী হবে, মিল ফ্যাক্টোরির মালিক হবে, ঐ রাস্তা কিভাবে যেন রূদ্ধ করে দেয়া হয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই ২০০৪ সালে এই সংগঠনটির প্রতিষ্ঠা করেছেন।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফা তালুকদার এর সভাপতিতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ফারুক হাওলাদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুস সোবহান তালুকদার।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ মাহমুদী’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিক সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমীন দেওয়ান, প্রচার সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
বর্ণাঢ্য র‍্যালীটি বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ হতে শুরু করে চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাত এবং দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিক কর্মসূচি পালন শেষ হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...