নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সংঘর্ষ / আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের  সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কালাপাহাড়ীয়ায় ইউনিয়নের ইজারকান্দী এলাকায় যুবদলের সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাযায় ওই দিন বিকেলে কালাপাহাড়ীয়া ইউনিয়নের যুবদল সভাপতি ফকির জহিরের নেতৃত্বে একটি মিছিল ইজারকান্দী এলাকায় সভাস্থলের পৌঁছালে ওই সময় কদমীরচর এলাকা হতে সাবেক ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মুসা সিরাজীর নেতৃত্বে একটি মিছিল সমাবেশ যাওয়ার সময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওই মিছিলে লোকজন কম বলে তাঁদেরকে সমাবেশ যোগ না দিতে মাইকে ঘোষণা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওই সময় ফকির জহিরের লোকজন টেটাঁ, বল্লম এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুসার লোকজনের উপর হামলা চালায়।
এ হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন যুবদলের নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন যুবদল নেতা সফর আলী, আক্তার হোসেন,শেখ ফরিদ, আবদুল্লাহ আসিফ, সাজ্জাদ ও ছাত্রদল নেতা শাওন প্রমূখ।তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ সংঘর্ষের ঘটনা শুনে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হোসেন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় লোকজন জানান সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ আওয়াজ শোনা গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংঘর্ষের ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...