নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সাপ্তাহিক ছুটির দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন
মানববন্ধন / সাপ্তাহিক ছুটির দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সপ্তাহিক ছুটির দাবিতে  মানব বন্ধন করেছে বান্টি বাজারের দোকান কর্মচারীরা। সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

উপজেলার বান্টি এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের  সড়কের দুপাশে ছোট বড় ৩০ টি মার্কেটে  ৪ শতাধিক বাটিক প্রিন্টের থ্রিপিস  বিক্রির দোকান রয়েছে । বাটিক প্রিন্টের কাপড়ের চাহিদা থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এখানে আসেন। এ বিশাল কর্মযজ্ঞের এক অবিচ্ছিন্ন ও অবিচ্ছেদ্য অংশ দোকান কর্মচারী। এসব কর্মচারী ও শ্রমিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এ শিল্পকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। প্রায় ৫ হাজার দেকান কর্মচারী শ্রমিক  এ কাজে নিয়োজিত, ট্রেড ইউনিয়ন না থাকায় এখানকার শ্রমিকরা ১২ ঘন্টা কাজ করেও  ন্যয্য মজুরী পাচ্ছে না।
দীর্ঘদিন ধরে সপ্তাহে ১ দিনের ছুটির দাবি করে আসছে তারা।
দোকান কর্মচারীদের  দাবির মুখে ২০২১ সালে সপ্তাহিক ছুটি বাস্তবায়ন হলেও পরে বিভিন্ন অজুহাতে ছুটি বাতিল করে মালিক পক্ষ। বেশীর ভাগ দেকান মালিক দাবির পক্ষে থাকলেও দোকান মালিকদের একাংশের স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব, পেশী শক্তি ব্যাবহার করে শ্রমিকদের জিম্মি করে রাখে।
৫ আগষ্ট সরকার পতনের পর দোকান কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়নে মালিক পক্ষকে অনুরোধ করে ব্যার্থ হয়। দাবি বাস্তবায়নে গত     ০৪ অক্টোবর ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা, এসময় দোকান মালিকদের কয়েকজন দাবি বাস্তবায়নের আস্বাস দিলে অবরোধ তুলে নেন দোকান কর্মচারীরা ।
মালিক পক্ষের একাংশের স্বদিচ্ছার অভাব নানা টালবাহানায় সপ্তাহিক ছুটি বাস্তবায়ণ না হওয়ায় দেকান কর্মচারীদের মাঝে  অসন্তোষ দেখা দিয়েছে।
সপ্তাহিক ছুটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...