নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   হোসিয়ারি শ্রমিক সোহান হত্যাকান্ড মামলায় এখনও কেই গ্রেপ্তার নেই
< হত্যা মামলা ফলোআপ > / হোসিয়ারি শ্রমিক সোহান হত্যাকান্ড মামলায় এখনও কেই গ্রেপ্তার নেই
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে হোসিয়ারি শ্রমিক সোহান(১৮) হত্যকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  মঙ্গলবার (১৫ অক্টোবর)  নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে ও ২০/২৫ জনকে  অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ১৯(১০)২৪ ধারা- ৩০২/ ১১৪/ ৩৪ পেনাল কোড-১৮৬০। এর আগে গত রোববার (১৩ অক্টোবর)  রাত সোয়া ৮টা থেকে পৌন ৯টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকার জনৈক মুস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নীচ তলার গেইটের ভিতরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত হোসিয়ারি শ্রমিক সোহান বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর নতুন জামে মসজিদ সংলগ্ন জনৈক হীরা মিয়ার বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার সালাম মিয়ার ছেলে। হোসিয়ারি শ্রমিক সোহান   হত্যাকান্ডের ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের কোন সংবাদ জানাতে পারনি ।
মামলার বাদিনী ও বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে,  বন্দর থানার সালেহনগর এলাকার জনৈক হীরা মিয়ার বাড়ি ভাড়াটিয়া দিনমজুর সালাম মিয়ার ছেলে সোহান পেশায় একজন হোসিয়ারি শ্রমিক।
এ সুবাদে হোসিয়ারি শ্রমিক সোহানের সাথে  একই এলাকার কাজল মিয়া ও তার ছেলে রাজগংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলছিল।গত রোববার বিকেলে সোহান বাড়িতে ছিল। পরে ওই দিন রাত ৭টায় সোহান বাসা হইতে বের হয়ে যায়। উক্ত বিরোধের জের ধরে রোববার রাত সাড়ে ৮টার সময়  বিএনপি নেতা কাজলের হুকুমে তার সন্ত্রাসী ছেলে রাজসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন কিশোর অপরাধী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে
বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকার জনৈক মুস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নীচ তলার গেইটের ভিতরে হোসিয়ারি শ্রমিক সোহানের উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা সোহানকে ছুরিকাঘাত করে  হত্যা করে পালিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হোসিয়ারী শ্রমিক সোহান হত্যা ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...