নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী / দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়াস্থ শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয় সংরক্ষণ, খাল খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণেও সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুদৃঢ় ও বৈষম্যহীন নগরী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোনো দয়া নয়, এটি আপনাদের সাংবিধানিক নাগরিক অধিকার।
তিনি আরও বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ৪ সেপ্টেম্বরের জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে লক্ষ্যে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।


তিনি আরও বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে দুর্গাপূজা, কালীপূজাসহ প্রতিটি পর্বে আমরা পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক সমাজ বজায় রাখব।
এছাড়াও বক্তারা বলেন, নারায়ণগঞ্জে আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচি পালন করতে হবে। জুমার নামাজের সময় বিবেচনায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শোভাযাত্রা শেষ করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক শংকর কুমার দে-এর সভাপতিত্বে এবং সুশীল কুমার দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা ও প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকারসহ জেলা, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও মন্দির কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...