নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া
জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) বিকেলে দেওভোগ ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জাকির খান তার বক্তব্যে বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি আমৃত্যু আন্দোলন সংগ্রাম করেছেন। কখনো কোন অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নি। এমনকি যখন তাঁকে সকল সুযোগ-সুবিধা দিয়ে দেশের বাইরে চলে যেতে বলা হয় তখন তিনি বলেছিলেন, এই দেশের বাইরে আমার কোন বাড়ি নেই। এ দেশের জনগণই আমার আপন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কখনোই নিজের স্বার্থের কথা ভাবেন নি। আজকে তাঁর জন্মদিন কিন্তু তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুক।


বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোউ সালাউদ্দিন আহমেদ। এসময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে পারভেজ মল্লিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরশাদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...