নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
সংবর্ধনা / সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২০২৬ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) বিকেলে শহরের নিতাইগঞ্জস্থ আফ্রিদি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন সমাধান-১৮ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাধান-১৮ এর সভাপতি আল আরিফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এড. আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবারের এসএসসি পরীক্ষায় নারীরা বেশী উত্তির্ণ হয়েছে। এক সমিক্ষায় দেখা গেছে পৃথিবীতে যত কাজ আছে তার ৫৫ ভাগ করে নারীরা আর ৪৫ ভাগ করে পুরুষেরা। বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে এটা প্রতিটি জাতির জন্য ৬০ বছর পর পর আসে। তেমন পর্যায়ে বাংলাদেশ বর্তমানে রয়েছে।মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। একজন মনিষি বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিবো। দেশে এখন ১৭ থেকে ৩৫ বছরের তরুন-তরুনীর সংখ্যা বেশী। এই সময়টা হচ্ছে কর্মঠ একটি সময়। এমন একটি সময় জাপানিরা পেয়েছিলো। সেটাকে কাজে লাগিয়ে এখন তারা ধনী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমাদের তরুণ-তরুণীরাা হাতে মোবাইল পেয়ে সবকিছু যেন ভুলতে বসেছে। আগামীর বাংলাদেশে তোমরাই নেতৃত্ব দিবে। তাই পড়ালেখায় কৃতিত্ব অর্জন করে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দাও।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, যে সকল পরিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যারা অকৃতকার্য হয়েছো তাদের জন্য শুভ কামনা। একটি বিষয় মনে রাখতে হবে সেটা হলো সবাইকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এজন্য জ্ঞান অর্জন করতে হবে, সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে, নারায়ণগঞ্জকে জানতে হবে দেশকে জানতে হবে এবং দেশের ইতিহাস জানতে হবে। সেই সাথে রাজনৈতিক সচেতনতাও থাকতে হবে। আদর্শবান মানুষ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

সমাধান-১৮ এর সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায়ে অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এড. আবু আল ইউসুফ খান টিপু, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম জহির, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সমমনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, জেলা আটা- ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলী, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, গোগনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশং সভাপতি আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদুল হোসাইন সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...