নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা
অভিযোগ / ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ময়লা আবর্জনা পরিস্কার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভূমিদস্যু কর্তৃক হত্যার হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো: শফিউল্লাহ জনি বাদী হয়ে হুমকি দেওয়ার ঘটনার ওই দিন দুপুরে ভূমিদস্যু মোশারফ, ইকবাল ও মোবারকসহ অজ্ঞাত আরও ২/১ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকায় এ হুমকি দামকির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ ও বাদীর তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত জয়নাল বেপারি ৩ ছেলে মোশারফ, ইকবাল ও মোবারক মিয়া অভিযোগের বাদী শফিউল্লাহ জনি নিকটতম আত্মীয়। বাদীর দাদা সালামতউল্ল্যাহ জীবিত থাকা অবস্থায় পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি আরএস রেকর্ড অনুযায়ী ৯ শতাংশ ৫০ পয়েন্ট জায়গা মালিক হয়। বাদী দাদা মৃত্যুবরনের পর তার ওয়ারিশ হিসেবে বাদী বাবা হাজী সামিউল্ল্যাহ বাবু হয়।

পরে বাদী বাবা ২০২৪ ইং সালে মৃত্যুবরণ করলে পরবর্তীতে বাদী ও তার ২ ভাই ও ১ বোন ওয়ারিশ সূত্রে উল্লেখিত জায়গা মালিক হয় তাদের সম্পত্তি দেখাশুনা করে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় অভিযোগের বাদী তার পৈত্রিক সম্পত্তিতে ময়লা আবর্জনা পরিষ্কার করতে গেলে ওই সময় ৩নং বিবাদী মোবারক হোসেন ক্ষিপ্ত হয়ে ওয়ারিশ মালিক শফিউল্ল্যাহ জনীকে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় বাদীর বড় ভাই হাজী সাখয়াতউল্ল্যাহ রনি এর প্রতিবাদ করলে প্রতিপক্ষ ১নং বিবাদী মোশারফ ও ২নং বিবাদী ইকবাল ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদীর বড় ভাইকে মারমুখি আচরণ করে খুন ও জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...