নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান 
বিশেষ সভা / গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ডাইং শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তোরনে জন্য নীট ডাইং ব্যাবসায়ীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছে ব্যাবসায়ী সংগঠন বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ)। 
রবিবার (২৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাড়া গ্র্যান্ড হল রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ব্যাবসায়ীরা রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানকে রক্ষা করতে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানিয়ে বলেন, চলমান গ্যাস ও বিদুৎ  সংকটের কারনে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীনে পড়েছে। প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে বলেন দ্রুত এ সংকট সমাধান করে রপ্তানিমুখী শিল্পকে রক্ষ্যা করুন। ডাইংয়ে উৎপাদন ব্যাহত হলে গার্মেন্টসে কাটিং সেকশন বন্ধ হয়ে সুইং সেকশন বন্ধ হলে গার্মেন্টসে রপ্তানী বন্ধ হয়ে যাবে এতে বিদেশী অর্থ আয় কমে আমাদের অর্থনীতি বিপর্যয় ঘটবে। রপ্তানীমুখী শিল্প ধ্বংস হবে।
ব্যাবসায়ীরা দাবি জানিয়ে বলেন,
এ অবস্থায় বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ) , বিকেএমইএ ও বিজিএমইএ এই তিনটি প্রতিষ্ঠান মিলে একটি কমিটি গঠন করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে গ্যাস বিদুৎ  সংকট সমাধানের দাবি জানান তারা।  আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে, সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন রপ্তানীমুখী শিল্পখাত নীট ডাইং শিল্প রক্ষ্যা করুন। নেতৃবৃন্দরা দাবি জানিয়ে বলেন গত জুন জুলাই আগস্ট মাসে গ্যাসের বিল পরিশোধ করতে না পারলে যেন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা না হয়। এবং দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট উত্তেরন করা হোক
প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই সঠিক সময়ে বিল পরিশোধ করতে পারবে না। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার ২৭ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করেন
বাংলাদেশ নিট ডাইং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিট ডাইং এসোসিয়েশন এর সভাপতি সৈয়দ আমজাদ হোসেন,  সিনিয়র সহ সভাপতি জি এম  হায়দার আলী বাবুল,  সহ সভাপতি এম. নাসিরউদ্দিন, কার্য নিবাহী সদস্য আবুল হাসনাত কবির, মো.শাহজাহান, মো.মহাসিন রাব্বানী, কাজী নজরুল ইসলাম, মো.আমিনুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, কে এম নুরুল ইসলাম বাবু, মো. সাইদুর রহমান, মো. অহিদুর ইসলাম সহিদ সহ বিভিন্ন নিট ডাইং এর মালিকবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...