নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
সংবাদ সম্মেলন / আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেছেন, নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেসি ও জজশিপের কিছু মামলা ও আদালত অন্যত্র স্থানান্তরের কথা বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আদেশ, নির্দেশনা বা প্রজ্ঞাপন জেলা আইনজীবী সমিতি পায়নি। ফলে এ বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আইনজীবীদের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না বলে তাদের দৃঢ় বিশ্বাস। নারায়ণগঞ্জের আদালত স্থানান্তর নিয়ে বিভিন্ন মাধ্যমে যে আলোচনা চলছে, তা নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনোয়ার প্রধান আরও বলেন, ম্যাজিস্ট্রেসি, জজ কোর্টসহ কোনো আদালত স্থানান্তর করা হবে না। যেসব ট্রাইব্যুনাল বা আদালত নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো সরকার আইনজীবী সমিতির কাছে দিলে বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আটতলা ভবনের এক-দুইটি তলা ব্যবহারের বিষয়েও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবন যেখানে রয়েছে, সেখানেই থাকবে। নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্টও একই স্থানে থাকবে। ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কালীরবাজারের নতুন ভবনে স্থানান্তর নিয়ে বিভিন্ন কথা বলা হলেও এ বিষয়ে আইনজীবী সমিতি কোনো সরকারি প্রস্তাবনা পায়নি। এসব আদালত পরিচালনার জন্য বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকার যদি এ বিষয়ে নির্দেশনা দেয়, তাহলে বিদ্যমান ভবনেই প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে এসব আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব।


চাষাড়া মোড়ের যানজটের প্রসঙ্গে তিনি আরও বলেন, চাষাড়া নারায়ণগঞ্জবাসীর কাছে অত্যন্ত যানজটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে আদালতের কার্যক্রম এক স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কেউ কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে এমন বক্তব্য দিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না। নারায়ণগঞ্জের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের স্বার্থ রক্ষায় আইনজীবী সমিতি সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের আইনজীবী ও সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
উক্ত সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুর নূর বাঁধন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ওফর ফারুক নয়নসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...