নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   জেলার খবর   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ
সড়ক অবরোধ / এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের আন্ডারপাসের দাবীতে সড়ক অবরোধ  করে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী।
এতে সড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে গেছে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

ভোগান্তি পড়ে দূরপাল্লার যাত্রী সাধারন ও চালকেরা।
সোমবার বেলা ১১ টা থেকে ১ পর্যন্ত কালাদী এলাকায় সড়কে কর্মসূচী পালন করেন তারা।

এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কে ৬ লেনের উন্নতি করনের কাজ চলমান। সড়কের কালাদী এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ৬ হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলে মেয়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন অনেকটা ঝুকি নিয়ে এ সড়ক পাড়াপাড় হতে হয়। গত ৭ আগে এলাকাবাসী সড়কের কালাদী এলাকায় আন্ডার পাসের দাবী জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের আবেদন করেন। এমনকি একাধীকবার মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন তারা। কর্তৃপক্ষ দাবী পু্রনের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মান করে ফেলছে।


সেজন্য সোমবার বেলা ১১ টার দিকে কালাদীসহ আশেপাশে কয়েক গ্রামে কয়েকশ নারীপুরুষ আন্ডারপাসের দাবীতে সড়কে মানববন্ধন করে। একপর্যায়ে তারা সড়কের উভয় দিকে অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর পৌনে ১ টারদিকে সড়ক ও জনপদ অধিপ্তর, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এসে দুপুর পৌনে ১ টারদিকে এলাকাবাসীকে আগামী বুধবার সড়কে আন্ডার পাস করে দেবার সিদ্ধান্ত দিবে এমন  আশ্বাস দিলে দুপুর ১ টারদিকে সড়ক থেকে লোকজন সরে দাড়ায়।
আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...