নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জে বদলি হওয়া পদে এখও কোন পুলিশ সুপার কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। নতুন কোন পুলিশ সুপার না আসা পর্যন্ত বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দায়িত্ব পালন করবেন।
একই সাথে ডিআইজি-এসপিসহ পুলিশের ২৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  বুধবার ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়েছে।
একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবি কার্যালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া, হাইওয়ে পুলিশের এসপি রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে, র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয় চার জেলার পুলিশ সুপারে রদবদল এসেছে।
এর মধ্যে, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
সিলেট রেঞ্জের কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। আর পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তা সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে বলদি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
মেট্রোরেলের পুলিশ সুপার কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে এবং এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহ্সান সাত্তারকে খুলনা পিটিসিতে বদলি করা হয়েছে।
এদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. শরফুদ্দীন, এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আকতার হোসেন ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীকে গোয়েন্দা বিভাগে,
সহকারী কমিশনার মো. সাকিবুল আলম ভুইয়াকে কল্যাণ ও ফোর্স বিভাগ থেকে মতিঝিল  জোনে, সহকারী কমিশনার ইসমেত জাহানকে কল্যাণ ও ফোর্স বিভাগে এবং সহকারী কমিশনার মো. আশিক মোল্লাকে কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...