নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন
উদ্বোধন / নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিকারি এডুকেশনের (HIKARI EDUCATION) নবম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় নবনির্মিত শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হেসেন পন্টি। এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, অবৈধভাবে বিদেশে না গিয়ে ভাষা শিখে বৈধভাবে জাপানে যাওয়ার সুযোগ নিতে পারে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। যুব সমাজ বিদেশে গিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। হিকারি এডুকেশন আগ্রহীদের জন্য সে সুযোগ তৈরী করেছে। তারা সহজে জাপানী ভাষা শিখা ও জাপানে যাওয়ার জন্য সহযোগিতা কথা জানিয়েছে। এটা আমাদের জন্য ভাল কিছু বয়ে আনবে। আমি হিকারি এডুকেশন প্রতিষ্ঠানকে বলবো আগ্রহীদের ভাল ব্যাবস্থাপনা ও সেবা নিশ্চিত করে আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।

হিকারি এডুকেশনের পরিচালক কাউছার হোসেন বলেন, জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক প্রস্তুতি ও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হিকারি এডুকেশনের নারায়ণগঞ্জ শাখা। এখানে জাপানে উচ্চশিক্ষা, জাপানি ভাষা শিক্ষা এবং ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি ও দিকনির্দেশনা দিয়ে আসছে। শিক্ষার্থীদের কাছে সেবা আরও সহজে পৌঁছে দিতে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির শাখা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে নতুন শাখার যাত্রা শুরু হলো।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন শাখায় অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে জাপানি ভাষার মানসম্মত শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি JLPT ও NAT পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত Mock Test, Interview Preparation এবং জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য Japanese Language Course, Bachelor’s ও Master’s Program, Scholarship Guidance, Student Visa Processing, Admission এবং Documentation Support-এর ব্যবস্থা রয়েছে। ভাষা শিক্ষা থেকে শুরু করে ফাইল প্রসেসিং, COE ও ভিসা প্রসেসিং পর্যন্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধনী বিশেষ অফার হিসেবে N5 ও N4 জাপানি ভাষা কোর্সে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

হিকারি এডুকেশনের নারায়ণগঞ্জ শাখাটির বর্তমান ঠিকানা, ২৭ বুবলি ম্যানশন, কলেজ রোড, বড় মসজিদ গলি, (আল্লামা ইকবাল রোড), নারায়ণগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...