নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রাজিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
অবরোধ / রাজিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগে চিহ্নিত  মাদক ব্যবসায়ী কর্তৃক রাজিব(৩৪) হত্যকান্ডের  এক সপ্তাহে  আসামী গ্রেপ্তার না হওয়ায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (১৮ অক্টোবর)  সকাল ১০টায় এলাকাবাসী উদ্যাগে বন্দর উপজেলার  মদনপুরস্থ ঢাকা টু চট্রগ্রাম মহকসড়কে মানবন্ধনসহ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় উল্লেখিত সড়কে  যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়।  পরে  মামলার তদন্তকারি অফিসার এসআই শামসুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। গ্রামবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেন নিহতের রাজীবের পিতা হোসেন মাতবর, বড় ভাই  শফিক, ছোট ভাই রাসেল, বড় বোন পারভিন, মামুন, ফারুক, রহিম, খোকন, সেলিম, মজিবর, সামসু প্রধান, জাকির প্রধান ও বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ প্রমুখ।

নিহতের বড় ভাই শফিক বলেন, গত ৯ অক্টোবর রাতে রাজীবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছোটবাগ এলাকার মাদক কারবারিরা। মামলার আসামিদের পুলিশ  গ্রেপ্তার করছে না বলে উল্টো আসামিরা এখন হুমকি দমকি প্রদান করে আসছে।
বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বলেন, পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেপ্তার না করলে  আবারো মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলে হুশিয়ারি দেন। মামলার তদন্তকারি অফিসার এসআই শামসুল হক বলেন, গত ৯ অক্টোবর রাতে ছোটবাগ এলাকায় রাজীব  হত্যাকান্ডের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে নিহতের পিতা হোসেন মাতবর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...