নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সন্ত্রাসীর বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহনের জেরে হামলায় ছাত্রদল নেতাসহ আহত -৩ 
হামলা / সন্ত্রাসীর বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহনের জেরে হামলায় ছাত্রদল নেতাসহ আহত -৩ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সাইদুল ইসলামের  বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহন করার জের ধরে সন্ত্রাসী হামলা ছাত্রদল নেতাসহ ৩ যুবক রক্তাক্ত জখম হয়েছে।

আহতরা হলো ছাত্রদল নেতা আকাশ আহাম্মেদ (৩০) রুবেল (২৮) ও সাদিক (২৭)। স্থানীয়রা আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামেক হাসপাতালে প্রেরণ করে। গত শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মীরকুন্ডী ব্রীজের সামেন ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী তথ্য সূত্রে ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেনগর এলাকার বাসিন্দা ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের শেল্টারে কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর ও মুখফুলদি এলাকার চিহ্নিত মাদক সম্রাট ও সন্ত্রাসী সাইদুল ইসলামসহ তার সাঙ্গপাঙ্গদের অত্যচারে অতিষ্ট হয়ে উঠেছে উল্লেখিত এলাকার শান্তিপ্রিয় জনগন।

সাইদুল ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য গত শুক্রবার (১৮ অক্টোবর)  বিকেলে উল্লেখিত এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। ওই সময় মুখফুলদি এলাকার ছাত্রদল নেতা আকাশ আহম্মেদ মানববন্ধনে অংশগ্রহন করে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামের বিরুদ্ধে বক্তব্য প্রদান করে। এ ঘটনার জের ধরে যুবদল নেতা আমির হোসেন ও সাইদুল ইসলাম নেতৃত্বে মীরকুন্ডী এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে রাসেল একই এলাকার হাবিবুর রহমান মিয়ার ছেলে সেলিম উক্ত এলাকার আনোয়ার, হাবিব মিয়ার ছেলে সৈকত, সিরাজুল মিয়ার ছেলে সোহেল, বালুর চর এলাকার হযরত আলী ছেলে খোকন মেম্বার একই এলাকার আফিজ উদ্দিন মিয়ার ছেলে আমির, মীরকুন্ডী এলাকার অনোয়ার ও জিয়া মিয়ার ছেলে রাহাতসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন সন্ত্রাসী দেশিও অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হয়ে প্রতিবাদী যুবক ছাত্রদল নেতা আকাশ, রুবেল ও সাদিককে হত্যা উদ্দেশ্য তাদের উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ধারালো চাকু, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে উল্লেখিতদের বেদম ভাবে রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল সূত্রে জানাগেছে , আহতদের মধ্যে আকাশের অবস্থা আশংকা জনক।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...