নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে বেকারী প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট মামলায় সন্ত্রাসী মুকিতকে আদালতে প্রেরণ
মামলা / বন্দরে বেকারী প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট মামলায় সন্ত্রাসী মুকিতকে আদালতে প্রেরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  বেকারী ব্যবসায়ীকে  কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুটপাটের মামলায় ধৃত হামলাকারি সন্ত্রাসী মুকিত (৩৬)কে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  গত শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত হামলাকারি সন্ত্রাসী মুকিতকে  জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত বদমেজাজী মুকিত বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল গোলাম আসাদ রোড এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে। যার মামলা নং- ২৩(১০)২৪ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৮০/ ৪২৭/ ৫০৬ পেনাল কোড- ১৮৬০। এদিকে হামলাকারি সন্ত্রাসী মুকিতসহ তার সাঙ্গপাঙ্গদের  বাঁচানোর জন্য বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কতিপয়  আওয়ামীলীগ নেতা  মশিউর রহমান সুজু গনমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে শাঁক দিয়ে মাছ ডাকার অপচেষ্টা চালানো পাঁয়তারা করছে বলে গনমাধ্যমের কাছে এমন অভিযোগ জানিয়েছে মামলার বাদী আহত ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান।


তিনি আরো জানিয়েছে, মুকিত একজন মাদক সেবী। সে মাদকের টাকার জন্য আমার অজান্তে বেকারী মালামাল বিক্রি করে ক্যাশে টাকা জমা না করে উল্লেখিত টাকা আত্মসাত করেছে। এ ছাড়াও মুকিত বিনা কারনে বেকারি কারখানা শ্রমিকদের সাথে খারাপ আচরনের অভিযোগ রয়েছে। মাদকসেবী মুকিতের ভাই সুজু ও তার মায়ের যে বক্তব্য ছাপা হয়েছে তা সম্পর্ন মিথ্যা ও বানোয়াট।
মামলার তথ্যসূত্রে জানা গেছে,  বন্দর থানার কদম রসুল এলাকার মৃত এ এফ এম আব্দুর রহমান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান ও একই এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে মাদক সেবী ও বদমেজাজি মুকিত কুশিয়ারা এলাকায় ফ্রেন্ডস ফুড প্রোডাক্ট নামে একটি বেকারি প্রতিষ্ঠান দিয়ে তার যৌথ ব্যবসা পরিচালনা করে আসছিল। মুকিত তার ব্যবসায়ী পার্টনার মোস্তাফিজুর রহমানকে না জানিয়ে বেকারী বিভিন্ন মালামাল বিক্রি করে ক্যাশে জমা না করে সে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী পার্টনার মোস্তাফিজুর রহমান এর প্রতিবাদ করলে এ ঘটনায় মুকিত সাথে মোস্তাফিজুরের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মাদক সেবী ও বদমেজাজি মুকিতসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী ধারালো দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মোস্তাফিজুর রহমানের উপর অর্তকিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্য  কুপিয়ে জখম করে। ওই সময় হামলাকারীরা  উল্লেখিত প্রতিষ্ঠানে  ব্যাপক ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতিসাধনসহ নগদ ৬২ হাজার ৫’শ টাকা লুট করে নিয়ে যায়।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...