নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত
সংঘর্ষ / আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামলা সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় আড়াইহাজার বিএনপি  কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামের সাবেক জামান মেম্বার ও শামসুল হকের ছেলে মোঃ হান্নান গংদের মধ্যে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।
জামান মেম্বার জানান, সোমবার সন্ধ্যায় তিনি বিএনপি কার্যালয়ের সামনে কামালের চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় প্রতিপক্ষের লোকজন এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড় থাপ্পর মারেন ওই সময় তার ভাই মনির এর প্রতিবাদ করলে তাকেও বেধরক মারধর করেন। এ সংবাদ জামান মেম্বারের পরিবারের লোকজন জানলে তারা এসে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওই  সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন,আহতরা হলেন জামান মেম্বার (৬৫) তার ছেলে আরিফ (২৫)  নাতি মিলন(১৮) ভাই মনির (৪০)  ইমন (২০) মোঃ হান্নান(৪০) সিফাত (১৭) আঃ সালাম (৩০) ।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন এদের মধ্যে মনির, আরিফ ও হান্নানকে কর্তব্যরত ডাক্তার ঢামেক হাসপাতালের রেফার করেন। হাসপাতালে তাদেরকে নেওয়ার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ওখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান সংঘর্ষের সংবাদ শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...