নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   অপহৃত শ্রমিক উদ্ধার অপহরণকারি চক্রের মহিলাসহ ৫ জন গ্রেপ্তার
অপহৃত উদ্ধার / অপহৃত শ্রমিক উদ্ধার অপহরণকারি চক্রের মহিলাসহ ৫ জন গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অপহরণের ১ দিন পর অপহৃত শ্রমিককে উদ্ধারসহ অপহরণকারি চক্রের মহিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ওই সময় র‌্যাব-১১ উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপহরনকারি দলের আরো এক সদস্য । অভিযান কালে  র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত অপহরনকারিদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও আলামতের নগদ ৮’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। অপহৃত শ্রমিক রাহিম সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর  এলাকার মইনুল করিম মিয়ার ছেলে।

ধৃত অপহরনকারিরা হলো সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার উক্তিরপাড় এলাকার   মমসুর আলী মিয়ার ছেলে  ইউনুস আলী (৩৪) একই এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার মেয়ে মার্জিয়া (২৫) বন্দর থানার আনন্দনগর এলাকার আনসু মিয়ার ছেলে মোঃ হাসান (২২) একই এলাকার আনজুম মিয়ার ছেলে নাজমুল (২৮) বন্দর থানার চাপাতলি এলাকার গোলজার হোসেন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩২)। পলাতক আসামী খদর আলী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার উক্তিরপাড় এলাকার  মমসুর আলী মিয়ার ছেলে। পুলিশ ধৃতদের উল্লেখিত মামলায় সোমবার (২১ অক্টোবর) দুপুরে  আদালতে প্রেরণ করেছে । গত রোববার (২০ অক্টোবর) রাতে বন্দর থানার আনন্দনগরস্থ আলী আকবর মিয়ার ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত ৫ অপহরণকারিকে গ্রেপ্তারসহ অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত শনিবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১২টায় সময় ওই অপহরণের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে অপহৃত শ্রমিকের বড় ভাই নাঈম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে গত রোববার রাতে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৭(১০)২৪ ধারা- ৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ পেনাল কোড-১৮৬০।


মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত ২ মাস পূর্বে  রাহিম কাজের সন্ধানে কুমিল্লা আসে।সেখানে বেশ কিছু দিন বিবাদীদের সাথে কৃষিকাজ করে। রাহিম তার পারিশ্রমিকের টাকা ইউনুসের নিকট জমা রাখে। পরবর্তীতে গত ২০/২৫ দিন পূর্বে রাহিম কাজের সন্ধানের জন্য ১নং বিবাদী ইউনুস সাথে নারায়ণগঞ্জে আসে। গত ১৫ অক্টোবর শ্রমিক রাহিম বাসার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ধারাবাহিকতায় গত শনিবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১২টায় রাহিমের ব্যবহারকৃত মোবাইল ফোন হইতে তার বড় ভাই নাঈমেন মোবাইল ফোন করে অজ্ঞাত নামা এক ব্যাক্তি জানায় রাহিমকে অপহরন করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।  রাহিমকে বাঁচানোর জন্য মুক্তিপন হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে। পরে বিষয়টি গত রোববার রাত সাড়ে ১০টার সময় বড় ভাই নাঈম বিষয়টি  র‌্যাব-১১টহল দলকে অবগত করলে খবর পেয়ে র‌্যাব-১১ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রে মহিলাসহ ৫ সদস্যকে গ্রেপ্তারসহ অপহৃত শ্রমিক রাহিমকে উদ্ধার করতে সক্ষম হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...