নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   ছাত্র আন্দোলনে নিহত শহীদ স্বজনের লাশ কবর থেকে উত্তোলন
লাশ উত্তোলন / ছাত্র আন্দোলনে নিহত শহীদ স্বজনের লাশ কবর থেকে উত্তোলন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের চাষাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে।  বুধবার (২৩ অক্টোবর)  দুপুরে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মো. রাহাত উজ জামানের উপস্থিতিতে প্রায় আড়াই মাস পর বন্দর উপজেলার নবীগঞ্জ বাগ-ই জান্নাত করবস্থান থেকে ওই লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আবুল হাসান স্বজন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের জাকির হোসেনের ছেলে।
লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান। গত ৫ই আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র বিক্ষোভে যোগ দেন আবুল হাসান স্বজন। দুপুর দেড়টার দিকে চাষাঢ়ার ল্যাব এইড মোড়ে গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান স্বজন।    পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই  নবীগঞ্জ বাগ-ই জান্নাত করবস্থানে দাফন করা হয়।
নিহতের বড় ভাই অনিক বলেন, গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড হাসপাতালের সামনে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘন্টার অপারেশনের পর পেট থেকে বের করা হয় গুলি। ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যায় স্বজন।  মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্তের জন্য আজকে স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজকেই আবার দাফন করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আবুল হাসান স্বজন সহ নারায়ণগঞ্জের যত শহীদ হয়েছে এই আন্দোলনে, তাদের ন্যায় বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বহু চিহ্নিত হত্যাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্যতম লড়াই।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, ‘মামলার তদন্তের জন্য আজকে লাশটি উত্তোলন করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...