নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ছাত্রলীগ নিষিদ্ধ করায় আদালত পাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের আনন্দ মিছিল
আনন্দ মিছিল / ছাত্রলীগ নিষিদ্ধ করায় আদালত পাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের আনন্দ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নানা অপকর্মের দায়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করে অন্তবর্তীকালীন সরকার। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আইনজীবী ফোরামের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে আদালত পাড়ায় আওয়ামীপন্থী আইনজীবীদের হুশিয়ারী দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতি ভবন, জেলা প্রশাসক কর্যালয়, পুলিশ সুপার কার্যালয় সহ পুরো আদালত চত্বরটি পদক্ষিন করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ছাত্র জনতার মিছিলে সরাসরি হত্যাযোগ্য চালিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ ধর্ষনে এক্সপার্ট, চুরিতে এক্সপার্ট, হত্যাকান্ডেও এক্সপার্ট ছিল। তাই বর্তমান সরকার তাদের এ দেশ থেকে নিষিদ্ধ ঘোষনা করেছেন। আমরা এ সরকারকে বলতে চাই শুধু ছাত্র লীগ নয় আওয়ামী লীগকেও অচিরেই নিষিদ্ধ ঘোষনা করার দাবি জানাচ্ছি।
আইনজীবী ফোরামের সহ-সভাপতি আজিজুল হক হান্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড.জাকির, সিনিয়র আইনজীবী এড.বারী ভূইয়া, সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড.নজরুল ইসলাম মাসুম, এড.রাসেল প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...