নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চুরির প্রতিবাদ করায় দোকানীকে কুপিয়ে জখম
চুরির প্রতিবাদ করায় দোকানীকে কুপিয়ে জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকানের মালামাল চুরি করার প্রতিবাদ করায় দোকান মালিক সুরু মিয়া (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও তার দোকানে থাকা অন্যান্য মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়

স্থানীয় সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় সুরু মিয়া আড়াইহাজার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা (তালতলা) বাজারে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের সূত্রে জানা যায় যে, সুরু মিয়া ওই বাজারে ঘর ভাড়া নিয়া বিভিন্ন মালের ব্যবসা করেন। বুধবার রাত সারে ১০টায় তিনি দোকান বন্ধ
করে বাড়ীতে চলে যান। পরে বৃহষ্পতিবার সকাল ৭টায় তিনি দোকানের সামনে গিয়ে দেখতে পান যে, তার দোকানের সামনে থাকা মালামাল রাখার
আসবসহ বিভিন্ন মালামাল সেখানে নেই। পরে তিনি খোঁজ করতে গিয়ে
একই বাজারের কলা ব্যবসায়ি আলিমুল্লাহ ফকিরের দোকানে গিয়ে তার চুরি যাওয়া মালামাল গুলো দেখতে পেয়ে এ বিষয়ে আলিমুল্লাকে জিজ্ঞাসা
করেন।
এতে ক্ষিপ্ত হয়ে আলিমুল্লা ফকির তার সহযোগি সন্ত্রাসী লতিফ ফকির, ইয়াকুব, রমজান, সাইফুল, ছানাউল্লাহ এদেরকে নিয়ে সুরু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন আহত
সুরু মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এ ব্যাপারে সুরু মিয়ার শ্যালক আব্দুল গাফফার
বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...