নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই
হত্যাকান্ড / চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় আগমন ফিলিং স্টেশনের সামনে একটি ঝোপে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত চালকের নাম মো. হানিফ (৬০)। তিনি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে।
স্থানীয়দের ধারনা গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় প্রাইভেট কার ছিনতাই করতে ধারালো অস্ত্র দিয়ে ওই চালককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও এই সড়কে চলাচলরত গাড়ির কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের এই এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে বিদেশ ফেরত লোকদের গাড়িতেই এ ধরনের ডাকাতি ও ছিনতাই বেশী হয়। কিন্তু হত্যার মতো ঘটনা এর আগে হয় নাই। ঘটনাস্থল দেখে মনে হয় দুর্বৃত্তদের সঙ্গে ড্রাইভারের অনেক ধস্তাধস্তি হয়েছে। তার মরদেহে অনেকস্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ সময় ঘটনাস্থলের পাশেই একটি বাটন মোবাইল ও দুই পায়ের দুটি স্যান্ডেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পাওয়া বাটন মোবাইলের কল রিসিভ করে লোকজন জানতে পারেন নিহত ব্যক্তির নাম ও পরিচয়।
নিহতের ভাগিনা বাহারউদ্দিন মিয়া জানান, স্থানীয় হাইওয়ে সার্জেন্ট অপুল হোসেন ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হোন। পরে মরদেহটি দেখে নিহত ব্যক্তি তার মামা হয় বলে নিশ্চিত করেন৷
শ্যালক রাশেদ জানান, তার বোন জামাই একজন ড্রাইভার। সে নিজের গাড়ি নিজেই চালাতেন। গত কাল সন্ধ্যায় তারসাথে শেষ কথা হয়। এয়ারপোর্ট থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নোয়াখালীতে যাওয়ার কথা ছিল। এলিয়েন প্রাইভেটকার গাড়িটির  নাম্বার হলো ঢাকা মেট্রো-গ-২৫-৪৭৭১।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী  সোনারগাঁও নিউজকে জানান, ধারনা করা হচ্ছে গত রাতে কোন এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত দল। নিহত হানিফের স্ত্রী রহিমা আক্তার ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...