নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আইন শৃঙ্খলা অবনতির আশংকায় শাহীমসজিদ পঞ্চায়েতের সাধারণ সভা পন্ড
আইন শৃঙ্খলা অবনতির আশংকায় শাহীমসজিদ পঞ্চায়েতের সাধারণ সভা পন্ড
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ আইন শৃঙ্খলা অবনতির আশংকায় বন্দরে ঐতিহ্যবাহী শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সাধারণ সভা পন্ড করে দিয়েছে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উল্লেখিত পঞ্চায়েতের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে থানায় ডেকে এনে র্নিধারিত সভাটি পন্ড করে দেয়।
বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির আহবায়ক ও ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার গনমাধ্যমকে জানায়, সমাজের কিছু কুচক্রি মহলের কারনে  সমাজ ব্যবস্থা ভেঙ্গে পরছে। ওই মহলের কাজই সমাজে অরাজকতা সৃষ্টি করে সমাজের উন্নয়ন মূলক কাজে বাধা প্রদান করা।
এ ব্যাপারে বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য সচিব আলহাজ্ব বদরুজ্জামান গনমাধ্যমকে ক্ষোভ প্রকাশ করে আরো জানায়,

বন্দরে  বৃহত্তম পঞ্চায়েত কমিটি গুলোর মধ্যে শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি অন্যতম। এ পঞ্চায়েত কমিটিতে ৬’শ ঘর রয়েছে। এর ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর বাদ এশা উল্লেখিত মসজিদে  পঞ্চায়েতের আহবায়ক কমিটি সভা ডেকে গত শুক্রবার (২৫ অক্টোবর) সাধারন সভা  র্নিধারন করে। এতে বাধসাদে একই এলাকার ছবির আহাম্মেদের ছেলে কুচক্রি মহলের হোতা স্বপনসহ তার সাঙ্গপাঙ্গরা। তারা থানার ওসিকে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কথা জানালে  বন্দর থানার ওসি তরিকুল ইসলাম  গত বৃহস্পতিবার দুপুর ১টায় আইন শৃঙ্খলা রক্ষার্থে শাহীমসজিদ পঞ্চায়েতের আহবায়ক কমিটিকে থানায় ডেকে এনে র্নিধারিত সাধারণ সভাটি পন্ড করে দেয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি  ব্যস্ত পাওয়া যায়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...