নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   কায়েতপাড়ায় সন্ত্রাস চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে যুবদলের সমাবেশ
সমাবেশ / কায়েতপাড়ায় সন্ত্রাস চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে যুবদলের সমাবেশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার উপজেলার ইছাখালী এলাকায় এ সমাবেশ হয়।

কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল,  উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কবর সিদ্দিক,
কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মিয়া, যুবদল নেতা দ্বীন ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা এ কায়েতপাড়ায় নিরীহ মানুষের উপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দিপু ভুইয়ার নেতৃত্বে এসকল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, সন্ত্রাস, ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...