নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন 
মানববন্ধন / বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায়   বিভিন্ন বয়সের শতশত নারী, পুরুষ ও শিশুরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে ও দড়ি সোনাকান্দা জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাসিকের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ মোঃ নাজিম উদ্দিন, সলিমউল্লাহ টুটুল ও খোরশেদ আলমসহ দড়ি সোনাকান্দা, মাহমুদনগর ও বেপারীপাড়া এলাকার সাধারণ জনগন।

মানববন্ধনে নুরুল হোসেন বলেন, আমাদের এলাকায় ১৯৭২ সাল থেকে গ্যাসের লাইন রয়েছে। কিন্তু গত ৪ বছর ধরে আমরা ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী গ্যাস পাচ্ছি না। যদি গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। আমরা গত ৪ বছরের গ্যাস বিল মওকুফ চাই। গ্যাস না থাকার কারণে আমাদের লাকড়ির চুলা নয়তো সিলিন্ডার ব্যবহারে অতিরিক্ত অর্থ ব্যায় করতে হচ্ছে। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।


সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, বন্দরের সব এলাকায় গ্যাস থাকলেও ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী বৈষম্যের শিকার হচ্ছি। যদি আমাদের গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। যদি গ্যাস সমস্যা সমাধান না করেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। আমরা এলাকার সব মিল ফ্যাক্টরি বন্ধ করে রাস্তায় নামবো।
সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ বলেন, দীর্ঘ ৪ বছর ধরে নাসিকের ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী গ্যাস সঙ্কটে দুর্ভোগে রয়েছে। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন নারীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...