নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   খেলাধূলা মাদক দমনের হাতিয়ার – শিউলী
খেলাধূলা / খেলাধূলা মাদক দমনের হাতিয়ার – শিউলী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেকঃ  বন্দরে  বন্ধুমহল আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ইং এর ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর)  বিকেলে বন্দর থানার মাহমুদনগরস্থ স্থানীয় সিটি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।  বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্ণামেন্টের ফাইনালে কলাবাগান এমকে বয়েজ লিমিটেড প্রতিপক্ষ মাহমুদনগর জুনিয়ার বয়েজ ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-৩গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগয়ি কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী। সাংবাদিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সহ-সম্পাদক ডি এম মাইনুদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এ্যাড. মাজহারুল আলম খান পাভেল,মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ ওয়ালীউল্লাহ সবুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার নেতা মোঃ মোমেন ইসলাম। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
জিহাদ,আতিক,তানজিল,সিহন,বিজয়,শুভ,রাফিল,আতিকÑ২,পাপেল,রমজান,ইমন,সিহাব,রিহন,মাহিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সেলিনা সুলতানা শিউলী বলেন,খেলাধূলা মাদক দমনের হাতিয়ার। যুব সমাজ খেলাধূলায় লিপ্ত থাকলে মাদক তাদেরকে কখনোই গ্রাস করতে পারবে না। কাজেই যুব সমাজকে খেলাধূলার দিকে ধাবিত করতে হবে। তিনি আরো বলেন,এক সময় প্রতিটা পাড়া মহল্লায় নিয়মিত খেলাধূলার আয়োজন হতো এখন আর তা হয় না। সবার খেয়াল এখন মোবাইলের দিকে। ছেলে-মেয়েরা পাপজি গেমে আর পাইরেসিতে আসক্ত হয়ে পড়ছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...