নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গার্মেন্টসের নারী শ্রমিককে পিটিয়ে হত্যা | যুবক আটক
হত্যাকান্ড / গার্মেন্টসের নারী শ্রমিককে পিটিয়ে হত্যা | যুবক আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মধ্যবয়সি নারী গার্মেন্টকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই গার্মেন্ট কর্মীর নাম নিলুফা বেগম (৫৫)। এঘটনায় পুলিশ শান্ত (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার(৪ নভেম্বর) ভোর পাচটার দিকে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায়। নিহত নিলুফা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী।

আটককৃত শান্ত কুমিল্লা জেলার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী নতুন বাজারস্থ হালিম মিস্ত্রীর বাড়ীতে একাই ভাড়ায় বসবাস করতো নিলুফা। সে মাসদাইরস্থ সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতো। এদিকে নিহতের পুত্র নাছির জানায়, তার মা ঐ বাড়ীতে একাই বাড়ায় বসবাস করতো এবং স্থানীয় একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। সোমবার ভোর ৫ টার দিকে তার মা নিলুফা বেগম রান্না করার সময় দেখতে পায় শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাংচুর শুরু করে। এতে তার মা বাধা প্রধান করলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা লাঠি দিয়ে নিহতের মাথায় ও শরীরে আঘাত করে। নিহতের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে নিহত নিলুফা বেগম রান্না করা কালীন সময়ে ঐ যুবক লাঠি নিয়ে জানালার গ্লাস ভাংচুরকালে বাধা প্রধান করে।
এতে শান্ত নিলুফা বেগমের মাথা সজোড়ে লাঠি দিয়ে একাধিক আঘাত করলে সে অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পরে। পরে হাসাপাতালে নেয়া হলে সে মারা যায়।  নিলুফা বেগম কে কেনো হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটককৃত যুবক কেনো এবং কোন উদ্দেশ্য নিয়ে ঐ বাসায় গিয়ে ভাংচুর করছিলো সে বিষয়ে জানার চেস্টা করছে পুলিশ। আটককৃত শান্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যতোটুকু জানতে পেরেছি আটককৃত শান্ত মতিঝিলস্থ দেওয়ানবাগ দরবারের উট খামারে কাজ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...