নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাথে একাত্মতা পোষণ বিএনপি নেতা মন্টি’র
একাত্মতা / নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাথে একাত্মতা পোষণ বিএনপি নেতা মন্টি’র
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় আহত সাংবাদিকদের খোঁজ-খবর নিয়েছেন মহানগর বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাবের সকল পদক্ষেপে একাত্মতা ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এখানে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায়না। অতীতেও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে পাশে ছিলাম, বর্তমানে আছি এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে প্রেস ক্লাবের পাশে থাকবো। একইসাথে, সন্ত্রাসী হামলায় আহত প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রেস ক্লাব পরিদর্শন, আহত সাংবাদিকদের খোঁজ-খবর এবং প্রেস ক্লাবের পাশে থাকার ঘোষণা দেয়ায় মোয়াজ্জেম হোসেন মন্টির কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেস ক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। এ হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় ১৪জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...